পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাপ!

  গল্প: সাপ! -মামুন মাহফুজ সেদিন স্কুলে এমন একটা ঘটনা ঘটলো যে সেটা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গেলো। স্কুলের বাচ্চারা খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে টিউবঅয়েলের কাছে গিয়েছিল পানি খেতে, ঠিক তখনই জঙ্গল থেকে একটা সাপ বেরিয়ে এসে উঁকি দেয়। সে কি গা কাঁটা দেয়া একটা ঘটনা। সাপটা খুব কাছেই ছিল সিয়ামের। কিন্তু ও সাপটা দেখতেই পায়নি। সাপটা দেখেছিল তাশফিয়া । তাশফিয়া সাপ সাপ করে চিৎকার করলে জাবির আর ইমন ছুটে আসে। কিন্তু ওই ছুটে আসা পর্যন্তই। সাপ দেখে ভয়ে ওরা পাণ্ডুর মতো ফ্যাকাশে হয়ে যায়। শরীরের রক্ত যেন কোথায় হারিয়ে যায়। মনে হচ্ছিল আরেকটু হলেই ওরা মাথা ঘুরিয়ে পড়ে যাবে। সিয়াম, জাবির, তাশফিয়া এরা একই স্কুলে পড়ে। তাশফিয়া ক্লাস থ্রিতে আর জাবির এবং সিয়াম পড়ে ক্লাস ফোরে। তাশফিয়া আর জাবিরের বাসস্থান একই জায়গা হওয়ায় ওরা একসাথে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে ওরা একসাথেই খেলে। জাবির তাশফিয়া র চেয়ে এক ক্লাস সিনিয়র কিন্তু দেখতে দুজনকে একই বয়সের মনে হয়। তাশফিয়া তাই জাবিরকে নাম ধরে ডাকে আর তুই তুই করে বলে। এতে জাবিরের কোনও আপত্তি নেই, কিন্তু জাবিরও ওর একক্লাস সিনিয়র সাদমানকে নাম ধরে ডাকে, যদিও তুই না বলে তুমি করে বলে। জাবি...